প্রতিবেশীরা শত্রুদের হামলার সুযোগ করে দিলে তেহরান বসে থাকবে না : ইরান

প্রতিবেশীরা শত্রুদের হামলার সুযোগ করে দিলে তেহরান বসে থাকবে না : ইরান

আন্তর্জাতিক ডেস্ক : আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো ধরনের শত্রুতা নেই বলে জানিয়েছে ইরান। তবে দেশটি বলেছে, কিছু দেশ তাদের বিরুদ্ধে কাজ করেছে। তাই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার সর্বশেষ যুদ্ধের সময় ইরানের পাল্টা হামলার শিকার হতে হয়েছে এসব দেশকে। ইরান আরও বলেছে, প্রতিবেশীরা শত্রুদের হামলার সুযোগ করে দিলে ইরান বসে থাকবে না।

সোমবার (২ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘেই এ নিয়ে বলেন, কিছু নির্দিষ্ট দেশের ভূখণ্ড ব্যবহার করে যখন ইরানের ভৌগলিক অখণ্ডতা লঙ্ঘন ও ইরানের নাগরিকদের হুমকির মুখে ফেলা হয় তখন ইরান চুপ করে থাকতে পারে না। যুদ্ধের সময় একাধিক আরব দেশে হামলার বিষয়টি ইঙ্গিত করে বাঘেই বলেন, এসব দেশ তাদের নীতির কারণেই হামলার শিকার হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে সেগুলো যুক্তরাষ্ট্রের ওপর এসব দেশের অত্যাধিক নির্ভরতা এবং বিশ্বাসের কারণে হয়েছে। আর কিছু ক্ষেত্রে তারা সরাসরি ইরানের ওপর হামলায় যোগ দেওয়ায় এগুলো ঘটেছে।

তিনি জানান, বিশ্বাস অর্জনের পথ দুটি। আর এক্ষেত্রে ইরানের প্রত্যাশা হলো আঞ্চলিক দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলার সুযোগ যেন না দেওয়া হয়। এদিকে আশঙ্কা দেখা দিয়েছে, আগামীকাল যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ইরানে মার্কিন সেনারা নতুন করে হামলা শুরু করতে পারে। এমন অবস্থায় ইরান হুমকি দিয়েছে, এবার তারা ভৌগলিক সীমা বজায় রেখে পাল্টা হামলা চালাবে না। হামলা হবে তীব্র ও কঠোর। সূত্র : আলজাজিরা

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189547