কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ৮১ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম(৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে উলিপুর পৌরসভার পানি উন্নয়ন বোর্ডে অফিস থেকে রেলস্টেশনগামী সড়কের তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহাঙ্গীর আলম উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা এলাকার নূর ইসলামের ছেলে। উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) কমল কিশোর ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ রোববার (১ নভেম্বর) দুপুরে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189485