রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ভর্তি ৩০
রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুনা বেগম (৪০) নামের ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪০ জন। মৃত রুনা বেগম চাঁপাইনবাবগঞ্জের নামোপাড়া এলাকার বাসিন্দা। পেশায় গৃহিণী। ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর রাত ১২টা ৫৫ মিনিটে রুনা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩১ অক্টোবর রাত ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় ৩০ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ১৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এবিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামিম আহমেদ বলেন- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক নারীর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তারাসহ ডেঙ্গুতে আক্রান্ত ১৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189482