দৈনিক করতোয়ার অফিস সহকারী জহুরুলের সহধর্মিণীর ইন্তেকাল
স্টাফ রিপোর্টার : দৈনিক করতোয়া অফিস সহকারী জহুরুল ইসলামের সহধর্মিণী আফরোজা বেগম গতকাল শনিবার রাত ১২টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩১ বছর। তিনি স্বামী, এক মেয়ে, জামাতা, ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। আজ রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে দাফন করা হয়।
জহুরুলের স্ত্রী আফরোজা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি করতোয়া পরিবারের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189475