বরিশালে নববধূকে ধর্ষণের মামলায় গ্রেফতার ২

বরিশালে নববধূকে ধর্ষণের মামলায় গ্রেফতার ২

বরিশালের বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগে সৎ ভাসুর ও চাচা শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার পৃথক অভিযানে বাকেরগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।  

গ্রেপ্তারকৃতরা হলো-সৎ ভাসুর ও ভগ্নিপতি ইমরান প্যাদা (৩৮) ও প্রতিবেশি চাচা শ্বশুর রাকিব প্যাদা (২৬)।  
মামলা সুত্রে জানা গেছে, উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকী এলাকায় বিয়ের মাত্র ১৬-১৭ দিনের মাথায় ধর্ষণের শিকার হন ওই নববধূ।

গত ১৯ অক্টোবর রাতে নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে তাকে বাজারে নিয়ে যান তার সৎ ভাসুর ও ভগ্নিপতি ইমরান প্যাদা। বাড়ি ফেরার পথে নির্জন স্থানে ইমরান ও প্রতিবেশী চাচা শ্বশুর রাকিব প্যাদা তাকে ধর্ষণ করে। এ ঘটনায় গত শুক্রবার বাকেরগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগীর স্বামী।  

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে শনিবার রাতে রাকিবকে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ এলাকা এবং ইমরানকে ঢাকার রায়েরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189473