দুদক’র মামলা : বগুড়ার সান্তাহার সিএসডি’র সাবেক খাদ্য পরিদর্শক এরশাদ কারাগারে

দুদক’র মামলা : বগুড়ার সান্তাহার সিএসডি’র সাবেক খাদ্য পরিদর্শক এরশাদ কারাগারে

কোর্ট রিপোর্টার : জ্ঞাত আয় উৎস বর্হিভূত ৪২ লাখ ৮৭ হাজার ৪৬৮ টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগ এনে দুদক এর দায়েরকৃত মামলার আসামি বগুড়ার সান্তাহার সিএসডি’র সাবেক খাদ্য পরিদর্শক শেখ আবু এরশাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারগারে প্রেরন করা হয়েছে। আজ রোববার (১ নভেম্বর) ওই আসামি স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করলে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ মো. মনিরুজ্জামান শুনানিশেষে জামিনের আবেদন নামঞ্জুর করে ওই আদেশ দেন।

আসামি শেখ আবু এরশাদ বগুড়া শহরের জলেশ্বরীতলার বনমালী দেবলেনের (বাসা নং ৪৪৪, ইনল্যান্ড মালেকা টাওয়ার) মৃত শেখ সালেক উদ্দিনের ছেলে। তিনি জয়পুরহাট জেলার  কালাই উপজেলার করিমপুর বেগুন গ্রামের বাসিন্দা।

উল্লেখ্য, গত ২০২৩ সালে ১৬ এপ্রিল  অভিযুক্ত আসামি শেখ মোঃ আবু এরশাদ দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন সম্পদ বিবরণী দাখিল করেন। বিষয়টি অনুসন্ধানের পরে দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের সাবেক উপসহকারী পরিচালক জাকির হোসেন বাদি হয়ে গত ২০২৪ সালের ২২ অক্টেবর সান্তাহার সিএডি’র সাবেক খাদ্যপরিদর্শক শেখ আবু এরশাদকে আসামি করে জেলা কার্যালয়ে এই মামলা দায়ের করেন।

মামলাটি দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যলয়ের উপসহকারী পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন তদন্ত শেষে আসামি শেখ আবু এরশাদ জ্ঞাত আয় বহিভূত ৪২ লাখ ৮৭ হাজার ৪৬৮ টাকা মুল্যমানের সম্পদ অর্জন করে তা তার নিজ ভোগ দখলে রেখে দুনীতি দমন কমিশন আইনের শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে প্রাথমিক ভাবে প্রমাণিত হয়।

এরপর তার বিরুদ্ধে দুদক প্রধান কার্যালয়ের অনুমোদন পাওয়ার পর তদন্তকারী কর্মকর্তা কর্তৃক গত বছরের ১৩ অক্টোবর স্বাক্ষরিত  অভিযোগপত্র বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে দাখিল করেন। বাদি পক্ষে মামলাটি পরিচালনা করেন দুদকের’র পিপি আনোয়ার হোসেন ও  পিপি মাহবুবা খাতুন সুকি। এছাড়া আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন এড. একেএম মাহবুবর রহমান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189458