দোয়া চাইলেন মীরানা জামান ও শবনম
অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের চলচ্চিত্রের দুই জীবন্ত কিংবদন্তী অভিনয়শিল্পী মীরানা জামান ও শবনম এই মুহুর্তে কিছুটা অসুস্থ আছেন। মীরানা জামান কয়েকদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। যে কারণে তাকে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছিলো। দু’দিন আগে তিনি মোটামুটি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। ডাক্তার মীরানা জামানকে পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। অন্যদিকে শবনম বিগত কয়েকদিনের মধ্যেই বেশ কয়েকবার বাসাতেই মাথা ঘুরে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। যে কারণে তাকে হাসপাতালে নেয়া হয়েছিলো, এমআরই’সহ আনুষঙ্গিক আরো অন্যান্য চিকিৎসা করা শেষে ডাক্তার তাকে বাসায় সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।
মীরানা জামান বলেন,‘ শারীরিকভাবে এই মুহুর্তে ভীষণ দুর্বল আছি। কথা বলতেও খুউব কষ্ট হয়। ডাক্তার বলেছেন জীবনের এই সময়ে এসে শরীরে নানান সমস্যা দেখা দিতেই পারে। যে কারণে অনেক সতর্ক হয়েই চলাফেরা করতে হবে। এখন বাসাতেই আছি, বেশ সতর্কভাবেই চলাফেরা করছি। বাইরে কোথাও যাবার কোনো পরিকল্পনাও করা যাবেনা। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন। জানিনা আর কয়দনি বাঁচবো, তবে যতোদিন বাঁচবো চেতনায় থেকে যেন বাঁচি।’
শবনম বলেন,‘ এরইমধ্যে আমার দেশের বাইরে যাবার কথা ছিলো। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা প্রাপ্তি নিজের হাতে গ্রহন করবো বিধায় দেশের বাইরে যাওয়া পিছিয়ে দিয়েছি। কিন্তু আর কতোদিন ধৈর্য্য ধরবো। অপেক্ষা করতে করতে এখন আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি। পড়ে গিয়ে শরীরে ব্যথা পেয়েছি। বিভিন্ন টেস্ট শেষে ডাক্তার মেডিসিন দেবার পাশাপাশি বিশ্রামে থাকতে বলেছেন। খুউব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করারও নেই। আসলে মানুষের জীবনের শেষ বয়সটা খুউব কষ্টের। হয়তো তাদের মুত্যুটাই সুন্দর যারা কোনোরকম অসুস্থ হওয়া ছাড়া হঠাৎ করেই এই দুনিয়া ছেড়ে চলে যান। তারপরও ঈশ্বরের প্রতি অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে সবমিলিয়ে এখনো ভালো রেখেছেন। সবার কাছে দোয়া চাই আমি যেন ভালো থাকি সুস্থ থাকি।’
৮৯ বছর বয়সের অভিনেত্রী মীরানা জামান অভিনীত প্রথম সিনেমা ‘জাহাঁ বাজে শেহনাই’। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘সন্তান’,‘ ওরা ১১জন’, ‘স্বরলিপি’,‘ সাধারন মেয়ে’, ‘ধীরে বহে মেঘনা’,‘ আলো তুমি আলেয়া’,‘ লাভ ইন সিমলা’,‘ লাইলী মজনু’,‘ দেনম্ধোসঢ়;হর’,‘ অপেক্ষা’ ইত্যাদি। অন্যদিকে ৮০ বছর বয়সের অভিনেত্রী শবনম অভিনীত নায়িকা হিসেবে প্রথম সিনেমা ‘হারানো দিন’। এরপর তাকে ‘কখনো আসেনি, ‘আযান’,‘ চান্দা’ তালাশ’,‘ নাচঘর’,‘ প্রীত না জানে রীত’,‘ কাজল’,‘ সাগর’,‘ বেগানা’, ‘নাচের পুতুল’,‘ আম্মাজান’সহ আরো বহু ব্যবসা সফল সিনেমায় তাকে অভিনয়ে দেখা যায়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189457