ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকসহ যুবক আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকসহ যুবক আটক

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আবিসন ওরফে নাহিদ ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠিয়েছে। সে উপজেলার নন্দগাঁও গ্রামের সাবেদ আলীর ছেলে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, গতকাল শনিবার দিবাগত রাতে নন্দগাঁও তালুকদার পাড়া থেকে মাদকসহ নাহিদকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। থানায় মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে গতকাল রোববার ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189446