নতুন কালার ও প্রিমিয়াম ডিজাইনে ইলেকট্রিক কেটলি আনল মিনিস্টার

নতুন কালার ও প্রিমিয়াম ডিজাইনে ইলেকট্রিক কেটলি আনল মিনিস্টার

চুলায় গ্যাসের চাপ কম, সিলিন্ডার গ্যাসের দামও চড়া। এমন বাস্তবতায় সকালের চা-কফি থেকে শুরু করে দিনের নানা প্রয়োজনে সামান্য গরম পানির জন্যও চুলা জ্বালানো এখন অনেক পরিবারের কাছে বাড়তি খরচ ও ঝামেলার কারণ। এই বাস্তবতায় গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে দ্রুত ও নিরাপদে পানি গরম করার সহজ সমাধান হিসেবে ইলেকট্রিক কেটলির জনপ্রিয়তা বাড়ছে। গ্রাহকের এই চাহিদাকে সামনে রেখে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদনকারী ও বাজারজাতকারী ব্র্যান্ড মিনিস্টার তাদের ইলেকট্রিক কেটলির বিদ্যমান মডেলগুলার সাথে যুক্ত করেছে ১.৫ লিটার থেকে ২ লিটার ক্যাপাসিটির  নতুন আকর্ষণীয় কালার ও প্রিমিয়াম ডিজাইনের মডেল।

আধুনিক নান্দনিকতার সঙ্গে ব্যবহারিক সুবিধার সমন্বয় ঘটিয়ে তৈরি করা হয়েছে নতুন কেটলিগুলো। রান্নাঘর কিংবা ডাইনিং টেবিলের সৌন্দর্য বাড়াতে সমকালীন রুচির সঙ্গে মানানসই কালার ও নজরকাড়া ডিজাইনে সাজানো হয়েছে এসব পণ্য।

মিনিস্টার কেটলিতে রয়েছে হাই-কোয়ালিটি বডি ও হিটিং কয়েল, যা টেকসই ব্যবহারের নিশ্চয়তা দেয়। এতে আছে অটো শাট-অফ ও বয়েল-ড্রাই প্রটেকশন, অর্থাৎ পানি ফুটে গেলে কেটলি নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং ভুলবশত পানিশূন্য অবস্থায় চালু হলেও সুরক্ষা মেলে। পাশাপাশি কম বিদ্যুৎ খরচে খুব অল্প সময়ে পানি গরম করার সুবিধা থাকায় সময় ও খরচ, দুই দিকেই সাশ্রয় হয়।

প্রিমিয়াম মডেলগুলোতে যুক্ত হয়েছে ডাবল-লেয়ার বডি ও বিল্ট ইন টেম্পারেচার সেন্সর। ডাবল-লেয়ার বডির কারণে ব্যবহারের সময় কেটলির বাইরের অংশ তুলনামূলক কম গরম হয়, তাই ব্যবহার হয় নিরাপদ। আর বিল্ট ইন টেম্পারেচার সেন্সর পানির তাপমাত্রা শনাক্ত করতে সহায়তা করে, ফলে চা, কফি বা অন্যান্য প্রয়োজনে কতটা গরম পানি লাগবে, তা সহজেই বোঝা যায়। এসব সুবিধার সঙ্গে ক্রেতারা পাচ্ছেন ১ বছরের বিক্রয়োত্তর সেবা, যা পণ্যটির প্রতি আস্থা আরও বাড়াবে।

এ প্রসঙ্গে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের গ্রুপ পরিচালক মোহাম্মদ আলী হায়দার বলেন, গ্যাস সংকট ও সিলিন্ডার গ্যাসের বাড়তি দামের কারণে সাধারণ মানুষ দৈনন্দিন কাজে বিকল্প খুঁজছেন। ইলেকট্রিক কেটলি সেই প্রয়োজন মেটাতে পারে সহজে, নিরাপদে ও সাশ্রয়ী উপায়ে। গ্রাহকের পছন্দ ও চাহিদাকে গুরুত্ব দিয়েই আমরা নতুন কালার ও প্রিমিয়াম ডিজাইনের কেটলি এনেছি, সঙ্গে রয়েছে টেম্পারেচার সেন্সরের মতো আকর্ষণীয় সুবিধা। নতুন কালার ও ডিজাইনের এই সংযোজনের মাধ্যমে মিনিস্টারের ইলেকট্রিক কেটলির সংগ্রহে যুক্ত হয়েছে বৈচিত্র্য ও আধুনিকতার নতুন মাত্রা। বিভিন্ন রুচি ও বাজেটের গ্রাহক এখন নিজের পছন্দ অনুযায়ী মডেল বেছে নেওয়ার সুযোগ পাবেন। ভবিষ্যতে আরো সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও আধুনিক পণ্য সরবরাহে মিনিস্টার প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। দেশব্যাপী মিনিস্টারের সকল নিজস্ব শোরুম, ডিলার পয়েন্ট এবং বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে মিনিস্টার ইলেকট্রিক কেটলি পাওয়া যাচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189433