সিলেট টেস্টে যে দল নিয়ে মাঠে নামবেন শান্ত

সিলেট টেস্টে যে দল নিয়ে মাঠে নামবেন শান্ত

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৩১ অক্টোবর) ঘোষিত এই দলে প্রথম টেস্টের স্কোয়াড থেকে এসেছে একটি পরিবর্তন। মুমিনুল হকের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন ডানহাতি ব্যাটার অমিত হাসান।

কনকাশনজনিত কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুমিনুল। কনকাশন প্রটোকল অনুযায়ী, কোনো খেলোয়াড়ের কনকাশন শনাক্ত হলে মাঠে ফেরার আগে তাকে বাধ্যতামূলকভাবে ন্যূনতম সাত ক্যালেন্ডার দিন খেলা থেকে দূরে থাকতে হয়। সেই নিয়মের কারণেই দ্বিতীয় টেস্টের দলে রাখা হয়নি অভিজ্ঞ এই ব্যাটারকে।

সিলেটে ৫ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে হারের পর সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশ টেস্ট দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও অমিত হাসান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189416