নাটোরের সিংড়ায় যুবকের আত্মহত্যা
সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে কাজল হালদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ছোট চৌগ্রাম ভাদুড়িপাড়ার সুবারন হালদারের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল শনিবার বিকেল ৩টার দিকে কাজল তার নিজ বসতবাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা গ্রহণের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার সময় তার মৃত্যু হয়।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189399