গাইবান্ধায় দুই কলেজের শতভাগ ফেল 

গাইবান্ধায় দুই কলেজের শতভাগ ফেল 

করতোয়া ডেস্ক  :  এইচএসসি পরীক্ষার ফলাফলে গাইবান্ধার দুটি কলেজ থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া এই কলেজ দুটির একটি পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজ ও অন্যটি হলো সাঘাটা উপজেলার জুমারবাড়ী মহিলা কলেজ। গতকাল শনিবার প্রকাশিত পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।

ফলাফল অনুযায়ী, পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজে মানবিক বিভাগ থেকে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেননি। সাঘাটা উপজেলার জুমারবাড়ী মহিলা কলেজ থেকে একজন পরীক্ষায় অংশ নেন। তাদের কেউই পাস করতে পারেননি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189360