১৩ বছরের বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয় ১৩ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার আপন ফুফা আক্তার হোসেন ওরফে খাজাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে অভিযুক্ত আক্তার হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের পর শনিবার দুপুরে মামলা করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189338