ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

জয়পুরহাট প্রতিনিধি : ডেঙ্গু রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটে একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং জয়পুরহাট পৌরসভা ও ‘বিডি ক্লিন, জয়পুরহাট’র সহযোগিতায় শহরের জুবলি হল এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। এছাড়া অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন-স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক যাদব সরকার, জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ও বাদল মিয়া এবং জেলা বিডি ক্লিন সমন্বয়ক রাকিবুল হাসান প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189337