ঠাকুরগাঁওয়ের হরিপুরে পরীক্ষায় অকৃতকার্য ছাত্রের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পরীক্ষায় অকৃতকার্য ছাত্রের আত্মহত্যা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় রাব্বিল হোসেন(২০) নামে এক ছাত্র আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার দুপুরে খোলড়াবালিয়া পুকুর গ্রামে ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের রমজান আলীর ছেলে ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, গতকাল শনিবার এইচএসসি পরীক্ষার ফলাফলে তিনি ইংরেজী বিষয়ে অকৃতকার্য হন। এতে লোকলজ্জায় বাড়ির সকলের অগোচরে নিজ শয়ন ঘরের তীরের সাথে দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি।

হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189334