রাজশাহী বোর্ডে পাসের হার ও মেধায় এগিয়ে রাজশাহী, দ্বিতীয় বগুড়া
স্টাফ রিপোর্টার : গত বছরের মত এবারও এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের আট জেলার মধ্যে সবচেয়ে ভালো করেছে রাজশাহী। পাসের হার ও মেধায় দু’টোতেই এগিয়ে রয়েছে এই জেলা। বার বার এগিয়ে থাকা বগুড়া জেলা এবারও দু’টোতেই এক ধাপ পিছিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী জেলায় ২৮ হাজার ৮৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে, পাস করেছে ১৫ হাজার ৫৪০ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ৩৩ শতাংশ। এছাড়া এই জেলা থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৮৫ জন।
এবার বোর্ডে দ্বিতীয় অবস্থানে থাকা বগুড়া জেলায় ২৬ হাজার ৭৩৮জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৪ হাজার ৩৪১ জন। পাসের হার ৫৩ দশমিক ৬৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩০৯জন। পাসের হারে তৃতীয় অবস্থানে থাকা জয়পুরহাট থেকে ৬ হাজার ৫৪৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২ হাজার ৭২৭ জন, পাসের হার ৪১ দশমিক ৬৭ শতাংশ।
এই জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ১৪৫ জন। এছাড়া পাবনা জেলায় ১৮ হাজার ৯৬৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭ হাজার ৬৪৬জন, পাসের হার ৪০ দশমিক ৩১ শতাংশ। এই জেলায় জিপিএ-৫ পেয়েছে ৫৫০জন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ৯ হাজার ৮২০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩ হাজার ৭৬৭জন, পাসের হার ৩৮ দশমিক ৩৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪৮ জন। নাটোর জেলা থেকে ১১ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে, পাস করেছে ৪ হাজার ৫৬৭ জন, পাসের হার ৩৮ দশমিক ৮৬ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১২৮জন।
নওগাঁ জেলায় এবার ১২ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে, পাস করেছে ৪ হাজার ৭২১ জন। পাসের হার ৩৬ দশমিক ৯৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৫৪ জন। সিরাজগঞ্জ জেলা থেকে এবার ২২ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে, পাস করেছে ৮ হাজার ৫৮৫ জন। পাসের হার ৩৭ দশমিক ৮৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩০১ জন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189328