ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৫ পিস ইয়াবাসহ কারবারি আটক
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি পুরাতন হিরোবাই সাইকেল ও একটি বাটন ফোনসহ আলতাবুর(৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। সে উপজেলার পাঁচঘরিয়া গ্রামের জয়নুদ্দিনের ছেলে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাতে থানার একটি টহল টিম উপজেলার পাঁচঘরিয়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে থানায় নিয়ে আসে। আসমিকে আজ শনিবার (৩১ অক্টোবর) ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189325