পটুয়াখালীর কলাপাড়ায় চার বন্য বানরসহ আটক ৪

পটুয়াখালীর কলাপাড়ায় চার বন্য বানরসহ আটক ৪

পটুয়াখালীর কলাপাড়ায় চারটি পাহাড়ি বন্য বানরসহ চার ব্যক্তিকে আটক করেছেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।

আজ  শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে বন বিভাগের সহায়তায় শহরের সেতু-সংলগ্ন সিএনজি স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, চট্টগ্রামের মিরসরাইয়ের মো. মোস্তাক (৫০), মো. লোকমান (৪০), মো. লিটন মীর (৫৫) ও মো. কামরুল (৫০)। উদ্ধার করা বানরগুলোর প্রতিটির বয়স ১৫ থেকে ২০ বছর বলে জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটির সদস্যদের ভাষ্য, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ঘুরে এসব বানর দিয়ে খেলা দেখিয়ে আসছিলেন। পরে বন্য প্রাণী সংরক্ষণ করবেন না—এমন মুচলেকা দেওয়ায় বন বিভাগ তাঁদের ছেড়ে দেয়।

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার দলনেতা বায়জিদ মুন্সী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বানরসহ ওই চার ব্যক্তিকে আটক করা হয়। বন বিভাগের সহায়তায় বানরগুলো সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০২৬ অনুযায়ী, লাইসেন্স ছাড়া বন্য প্রাণী শিকার, লালন-পালন, আটকে রাখা, কেনাবেচা ও পরিবহন দণ্ডনীয় অপরাধ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189314