এসআরবি’র অভিযানে চাঁপাইনবাবগঞ্জ কবরস্থান থেকে কোটি টাকার হেরাইন উদ্ধার 

এসআরবি’র অভিযানে চাঁপাইনবাবগঞ্জ কবরস্থান থেকে কোটি টাকার হেরাইন উদ্ধার 

চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) একটি কবরস্থানে অভিযান চালিয়ে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা।

এসআরবি জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে শাজাহনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডেও হাজিপাড়া গ্রামের কবরস্থানের ভেতর গোপন খবরেরভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে কবরস্থানের ভেতর পড়ে থাকা একটি কালো রঙয়ের কাপড়ের ব্যাগে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন পাওয়া যায়।

ঘটনাস্থলের আশপাশে সন্দেহজনক কাউকে দেখা যায়নি। ফলে কাউকে আটক করা যায়নি। আজ শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে এসআরবি-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ বলেন, আজ শুক্রবার (৩০ অক্টোবর) ওই হেরোইন উদ্ধারের ব্যাপারে সদর থানায় একটি জিডি করেছে এসআরবি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189223