বগুড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ নুরনবীর বাড়ী পরিদর্শন করলেন সাজেদা সামাদ এমপি

বগুড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ নুরনবীর বাড়ী পরিদর্শন করলেন সাজেদা সামাদ এমপি

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া মহানগরীর উত্তর গোদারপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে নুরনবী’র বাড়ী পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকালে নুরুন্নবীর বাসভবনে ছুটে যান জাতীয় সংসদের ৩৪২ সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিসেস সাজেদা সামাদ ও মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা আব্দুল বাসেত, মুখলিছুর রহমান মুকুল, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোরশেদুল ইসলাম সুইট, ১৫ নং ওয়ার্ড জামায়াতের নায়েবে আমির আরিফুল ইসলাম মুক্তা, জাকির হোসেন, রাশেদুল ইসলাম রনি, মাওলানা আব্দুল মোমিন, মহিলা নেত্রী মনিরা বেগম, ফাতেমাতুজ জোহরা, মুন্নী বেগম, ছায়া বেগম, লুৎফুনন্নাহার লতা, মোস্তারী পেয়ারা বেগম, সুমী রত্না প্রমুখ। এ সময় মহিলা সংসদ সদস্য ব্যক্তিগত ও সংগঠনের পক্ষ থেকে সহায়তা প্রদানের ঘোষনা দেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189199