মালাইকার পর নতুন প্রেমে অর্জুন!
বিনোদন ডেস্ক : মালাইকা অরোরার সঙ্গে সম্পর্ক ভাঙার পর নিজেকে সিঙ্গল বলেই জানিয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। এবার অভিনেতার প্রেমের সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বরুণ ধাওয়ান।
তার দাবি, অর্জুন কারও সঙ্গে ডেট করছেন। বরুণের এমন মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, তবে কি মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা? ‘কফি উইথ করণ’-এর তৃতীয় পর্বে অতিথি হয়ে হাজির হয়েছিলেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর।
অনুষ্ঠানে নিজেদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। পর্বের একপর্যায়ে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন অর্জুন কাপুর। কফি কাউচে অর্জুন ও বরুণের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঝলকও দেখা যায়। সেখানেই অর্জুনের প্রেমজীবন নিয়ে মজার ছলে কথা তোলেন বরুণ।
অর্জুন কাউকে ডেট করছেন বরুণের এমন মন্তব্যের পর কিছুটা অবাক হয়ে অভিনেতা জানতে চান, ‘আমি কাকে ডেট করছি?’ জবাবে বরুণ বলেন, ‘তুমিই বলে দাও।’ এরপর অর্জুন পাল্টা মন্তব্য করেন, ‘যেহেতু তুমি কারও সঙ্গে দেখা করেছ এবং ছবি তুলেছ, তাই বলে কি।’
একসময় মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন অর্জুন কাপুর। ২০১৮ সালের দিকে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। প্রায় পাঁচ থেকে ছয় বছর একসঙ্গে থাকার পর ২০২৪ সালে তাদের বিচ্ছেদ নিয়ে আলোচনা শুরু হয়। ওই বছরই একটি অনুষ্ঠানে নিজেকে সিঙ্গল বলে পরিচয় দিয়েছিলেন অর্জুন। এরপর থেকে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা চলছে
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189146