নীলফামারীর জলঢাকা পৌরসভার সাবেক মেয়র নোভা গ্রেফতার

নীলফামারীর জলঢাকা পৌরসভার সাবেক মেয়র নোভা গ্রেফতার

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় সন্ত্রাসবিরোধী মামলায় পৌরসভার সাবেক মেয়র নাসিব সাদিক হোসেন নোভাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে জলঢাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাসিব সাদিক হোসেন নোভা জলঢাকা পৌরসভার সাবেক প্রয়াত মেয়র ইলিয়াস হোসেন বাবলুর বড় ছেলে এবং ২০২৪ সালের পৌরসভার উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে উপজেলার শিমুলবাড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে থানায় একটি সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। আইনি কার্যক্রম সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189060