বগুড়ায় গাঁজাসহ গ্রেফতার ২ যুবকের কারাদন্ড

বগুড়ায় গাঁজাসহ গ্রেফতার ২ যুবকের কারাদন্ড

স্টাফ রিপোর্টার : বগুড়ায় গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করে কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র সহযোগিতায় তাদেরকে গ্রেফতার করে কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের স্টেশন রোডে স্বপ্নপুরী হোটেলের সামনে ও সেউজগাড়ী আমতলা মোড় এলাকা হতে ১৫ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে এই কারাদন্ড দেয়া হয়।
কারাদন্ডপ্রাপ্তরা হলো,সেউজগাড়ী এলাকার মো. মজনুর ছেলে আপেল (২৫) ও দুপচাঁচিয়া উপজেলার পলিপাড়ার ফারুকের ছেলে জিহাদ (২৪)।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহজালাল এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে আসামি আপেলকে ২১ দিনের কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড এবং আসামি জিহাদকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড দেয়া হয়। এরপর তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189057