বগুড়ার আদমদীঘিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাবার ও গাছের চারা বিতরণ

বগুড়ার আদমদীঘিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাবার ও গাছের চারা বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম মিনহাজের উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার ও গাছের চারা বিতরণ এবং পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় আদমদীঘিতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গাছের চারা ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস. মাসুদ আহম্মেদ ও ফরিদ আহম্মেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জীবন ও সিহাবুল হক চৌধুরী সিহাব, যুবদল সদস্য আকবর খান, ফেরদৌস হোসেন, জুলফিকার আলী ও নয়ন হোসেন, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক এখলাছ হোসেন, আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুস ছালাম তারা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান ও সিনিয়র সহসভাপতি জুয়েল হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রায়হান শরিফ রানা, যুগ্ম আহ্বায়ক রুবেল সরকার, কৃষক দলের নেতা শরিফুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা খাতুন ও নেত্রী মুনজিলা, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফজললুর সাগর ও যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন।

দুস্থদের মধ্যে খাবার বিতরণ শেষে একটি জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189036