নেত্রকোনার কলমাকান্দায় দুই ইজিবাইকের সংঘর্ষ, চাপা পড়ে শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় দুই ইজিবাইকের সংঘর্ষ, চাপা পড়ে শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের সময় একটির নিচে চাপা পড়ে সাউদা মনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নের ওমরগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাউদা মনি ওই গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল শিশুটি। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ইজিবাইক শিশুটির ওপর পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে ইজিবাইকের নিচ থেকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সৌরভ ঘোষ তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আনান জানান, আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189014