টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, বন্ধ উত্তরের সঙ্গে ঢাকার রেল চলাচল 

টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, বন্ধ উত্তরের সঙ্গে ঢাকার রেল চলাচল 

মফস্বল ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের ট্রেনের যাত্রীরা। 

মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার সোহেল রানা গণমাধ্যমকে জানান, আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেসটি চিলাহাটির দিকে যাচ্ছিল। এসময় ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেল স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইন থেকে সরে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়। এর ফলে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে করে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা রয়েছে।

তিনি বলেন, রিলিফ ট্রেনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুতই রিলিফ ট্রেন আসবে। যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে। স্টেশনে কোনো লাইনে সমস্যা ছিল না।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188988