শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু
বিনোদন ডেস্ক : বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা চৌধুরী মাজহার আলী, যিনি শিবা শানু নামে পরিচিত। অতিরিক্ত সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এ দায়িত্ব পেয়েছেন তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন শাওয়াল খানম।
নতুন দায়িত্বের বিষয়ে জানতে চাইলে শিবা শানু বলেন, ‘আমি এখনো এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানি না। জেনে মন্তব্য করতে পারবো।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188975