বগুড়ার রাজাবাজার থেকে ৬৯০ কেজি পলিথিন জব্দ

বগুড়ার রাজাবাজার থেকে ৬৯০ কেজি পলিথিন জব্দ

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের রাজা বাজার এলাকার মেসার্স কমল এন্টারপ্রাইজ এর দোকান/গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৯০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন  জব্দ করা হয়েছে। বুধবার পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের এই অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাজিম রেজা চৌধুরী। 

অভিযান চলাকালে ৬৯০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করার পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন  প্রদান করেন এ কার্যালয়ের পরিদর্শক মোঃ মাহমুদুল হাসান।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188943