বগুড়ার মোকামতলায় ধর্ষণের অভিযোগ ওঠা এসআই আনসার প্রত্যাহার
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার মোকামতলা উপজেলার রাধাকান্তপুর গ্রামে এক গৃহবধূ (২৪)কে ধর্ষণের অভিযোগ ঊঠেছে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনসার আলী বিরুদ্ধে।
এব্যাপারে বগুড়া পুলিশ সুপার বরাবর অভিযোগ করেছেন ওই গৃহবধূ। এঘটনায় এসআই আনসারকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অভিযোগ উল্লেখ করা হয় গত বছর ২০২৫ সালের নভেম্বর মাসে ওই গৃহবধূ তার স্বামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তভার পান এসআই আনসার আলী।
তদন্তের সূত্র ধরে গৃহবধূর সাথে আনসার আলীর সখ্যতা গড়ে ওঠে। এক পর্যায়ে আনসার আলীর তাকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরবর্তীতে তিনি তাকে বিয়ে করতে অস্বীকার করলে তিনি চলতি বছরের ৮ অক্টোবর ওই গৃহবধু পুলিশ সুপারের কাছে অভিযোগটি দায়ের করেন।
অভিযোগটি বর্তমানে শিবগঞ্জ-সোনাতলা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের সার্কেল অফিসার রবিউল ইসলাম তদন্ত করছেন। তিনি জানান বিষয়টি তদন্তাধীন আছে। তিনি আরো জানান অভিযুক্ত এস আই আনসার আলীকে গত মঙ্গলবার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তবে অভিযুক্ত এসআই আনসার আলী দাবি করেন তার বিরুদ্ধে ওই গৃহবধূর অভিযোগ মিথ্যা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188938