৭২ শতাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর দল
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের নির্বাচনে ৭২ দশমিক ৪ শতাংশ ভোট গণনা শেষে সাবেক নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৪টি আসন পেয়েছে। অন্যদিকে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৮টি আসন। আংশিক ফলাফলে আরব দলগুলোর আসন বেড়ে ১৮টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে মানসুর আব্বাসের নেতৃত্বাধীন রা’আম পার্টি দুটি আসন বাড়িয়েছে।
এখনো কয়েকটি দল পার্লামেন্টে প্রবেশের জন্য নির্ধারিত ৩ দশমিক ২৫ শতাংশ ভোটের সীমা অতিক্রম করতে পারেনি। এরমধ্যে রিজার্ভিস্টস পেয়েছে ২ দশমিক ৭ শতাংশ, পিপল অব ইসরায়েল ১ দশমিক ৭ শতাংশ এবং চারেদি পাবলিক শূন্য দশমিক ২ শতাংশ ভোট। তবে এই ফলাফল চূড়ান্ত নয়।
ভোট গণনা চলতে থাকায় আসনসংখ্যায় পরিবর্তন আসতে পারে। সেনাসদস্যদের ভোটসহ বিশেষ খামে দেওয়া ভোটগুলো পরে গণনা করা হবে। সূত্র : টাইমস অব ইসরায়েল
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188918