ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ফরিদপুর শহরের পূর্ব কাপুরা রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে স্বপন কুমার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপন কুমার ফরিদপুর শহরের পূর্ব কাপুরা এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্র জানায়, সকাল পৌনে ৯টার দিকে ফরিদপুর স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন পূর্ব কাপুরা রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই স্বপন কুমারের মৃত্যু হয়।

তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিহতের পরিবার ও রেলওয়ে পুলিশের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188910