আলভারেজকে দলে নেয়ার চেষ্টায় বার্সেলোনার জরিমানা
স্পোর্টস ডেস্ক : অ্যাতলেতিকো মাদ্রিদের অভিযোগের পর আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে দলে টানার বিষয়ে যোগাযোগ করায় বার্সেলোনাকে ৬০২ ইউরো (প্রায় ৫০৩ পাউন্ড) জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন। খবর : বিবিসি।
অ্যাততিকোর অভিযোগ, লিখিতভাবে তাদের আগে থেকে অবহিত না করেই আলভারেজের সঙ্গে যোগাযোগ করেছিল লা লিগার প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা। তবে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড শেষ পর্যন্ত আতলেতিকোতেই রয়েছেন। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০৩০ সালের জুন পর্যন্ত। এ ঘটনায় অ্যাতলেতিকো ফিফার কাছেও অভিযোগ জানিয়েছিল। কিন্তু ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়ে দেয়, বিষয়টি দেখার এখতিয়ার তাদের নেই।
চলতি মৌসুমে বেশ কয়েকবার নিজ দলের সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে আলভারেজকে। তবে শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে জয়সূচক গোল করার পর সমর্থকদের একাংশ তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান। ওই জয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে দুইয়ে এনেছে দিয়েগো সিমিওনের দল অ্যাথলেতিকো।
২০২৪ সালের আগস্টে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দেন আলভারেজ। ছয় বছরের চুক্তিতে তার দলবদলের মূল্য ছিল সর্বোচ্চ ৮ কোটি ১৫ লাখ পাউন্ড। ম্যানচেস্টার সিটির হয়ে ১০৩ ম্যাচে ৩৬ গোল করেছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। অ্যাতলেতিকোর জার্সিতে এখন পর্যন্ত ১১৫ ম্যাচে তার গোলসংখ্যা ৫১।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188907