অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোয় বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : আজারবাইজানের বাকুতে চলমান অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের টায়ার-ই প্লেট পর্বে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর নাটকীয় টাইব্রেকারে সিশেলসকে ৪-২ গোলে হারিয়েছে বায়েজিদ-রাতুলরা। এই জয়ে নিশ্চিত হয়েছে শেষ ষোলো।
বুধবার অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দুই দল। ৪০ মিনিটের নির্ধারিত ম্যাচের ২৮তম মিনিটে দুর্দান্ত এক গোলে বাংলাদেশকে এগিয়ে দেন ফরোয়ার্ড রাতুল। তবে ম্যাচের শেষ দিকে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে সিশেলস। ১-১ সমতায় নির্ধারিত সময় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে নিখুঁত শট নিয়ে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ দল।
সব মিলিয়ে এবারের টুর্নামেন্টে এটি বাংলাদেশের ষষ্ঠ ম্যাচে দ্বিতীয় জয়। এর আগে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করলেও পর্তুগালের কাছে ৩-১ ব্যবধানে হেরেছিল দল। পরবর্তীতে ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ ড্র এবং বুরুন্ডির বিপক্ষে ২-০ গোলে হারের পর ফিজিকে ৩-১ ব্যবধানে হারিয়ে ঘুরে দাঁড়ায় বায়েজিদ-রাতুলরা। সেই জয়ের ধারা বজায় রেখেই এবার হলো সিশেলস বধ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188904