ভোটে পিছিয়ে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু, কী হতে যাচ্ছে ইসরায়েলে?

ভোটে পিছিয়ে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু, কী হতে যাচ্ছে ইসরায়েলে?

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ভোটগ্রহণের সময় ফুরিয়ে আসছে৷ বাংলাদেশ সময় আজ রাত ২টায় ভোটগ্রহণ শেষ হবে৷ বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এবারের নির্বাচনে পিছিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছে৷ এর অন্যতম কারণ আরব ইসরায়েলি ভোটাররা ব্যাপকহারে ভোট দিচ্ছেন৷ ইসরায়েলের মোট জনসংখ্যার ২০ শতাংশ আরব-ইসরায়েলি বা ইসরায়েলি-ফিলিস্তিনি৷ এমন অবস্থায় নেতানিয়াহু তার সমর্থকদের শেষ মুহূর্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে বলছেন৷

 ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন হয় পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে৷ এতে যে দল বেশি ভোট পায় সে দল পার্লামেন্টে বেশি আসন পায়৷ 

তবে নেতানিয়াহু ভোটে পিছিয়ে গেলেও ক্ষমতায় থাকতে পারেন৷ 

সংবাদমাধ্যম আলজাজিরা বুধবার (২৮ অক্টোবর) জানিয়েছে, ইসরায়েলের নির্বাচন শেষে এখন বেশ কয়েকটি পরিসংখ্যান সামনে আসতে পারে৷ 

প্রথমত নেতানিয়াহুর দল কম ভোট পেয়ে পার্লামেন্টে কম আসন পেলেও; তার বর্তমান মিত্রদের সঙ্গে আবারও জোট করে বা অন্য ছোট ছোট দলগুলোর সঙ্গে জোট করে ৬১টি আসন যোগাড় করে আবারও প্রধানমন্ত্রী হতে পারেন৷ 

অপরদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বি গাদি আইজেনকোতের দল যদি বেশি আসন পায় এবং অন্যদের সঙ্গে জোট করে তাহলে তারা ক্ষমতায় আসতে পারে৷ 

এক্ষেত্রে আরব দল রা'ম বিরোধী জোটের সঙ্গে যোগ দিয়ে সরকার গঠনে ভুমিকা রাখতে পারে৷ যেমনটা ২০২১ সালে করেছিল তারা৷ 

আরেকটি হতে পারে 'জাতীয় ঐক্য সরকার'। এক্ষেত্রে প্রধান দুই প্রতিদ্বন্দ্বি নেতানিয়াহু ও গাদি আইজেনকোত জোট করে জাতীয় ঐক্য সরকার গঠন করতে পারে৷ জানা গেছে, যুক্তরাষ্ট্র এমন সরকার গঠনে ইসরায়েলকে পরামর্শ দিচ্ছে। 

এমন সরকারে অন্যান্য দলগুলোর প্রতিনিধিদেরও তারা  যুক্ত করতে পারে। 

আরেকটি হতে পারে মাইনরিটি সরকার৷ যেখানে কোনো জোট সরকার গঠনে ব্যর্থ হলে ছোট দলগুলো জোট করে সরকার গঠন করতে পারে৷ 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188869