নওগাঁয় ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেফতার

নওগাঁয় ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া (সরদারপাড়া) গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে রোকনুজ্জামান ওরফে সোহাগ(২৫)। তিনি ওই ইউনিয়নের একটি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং একই গ্রামের মো. অবির উদ্দীন সরদারের ছেলে মো. পিয়ারুল ইসলাম মুসা(১৯), মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. মাহমুদ রায়হান(৩০) ও চকগোড়া (পূর্বপাড়া) মো. সাইফুল ইসলামের ছেলে মো. সোহেল হোসেন(২১)।

তারা সকলেই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত বলে জানা যায়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেফতরকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, পূর্বের সন্ত্রাসবিরোধী মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188862