দিনাজপুরের বিরামপুরে জব ফেয়ারে চাকরি প্রত্যাশীদের ঢল
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধ : দিনাজপুরের বিরামপুর উপজেলায় জাতীয় পর্যায়ের ৯৪টি চাকরি দাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিশাল আয়োজনের প্রথম একটি জব ফেয়ারে চাকরি প্রত্যাশীদের ঢল নামে।
বিরামপুর সরকারি কলেজ মাঠে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উচ্ছ্বাসের এ মেলায় সকাল থেকেই চাকরি প্রত্যাশিদের ভিড়ে রীতিমতো মানুষের ঢল নামে। দিনাজপুর-৬ আসনের এমপি, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) জব ফেয়ারের উদ্বোধন করেন।
এসময় তার সাথে ছিলেন দিনাজপুর-৩ আসমেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৫ আসনের এমপি এজেডএম রেজওয়ানুল হক, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুছা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি এড. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বকতিয়ার আহমেদ কচি প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188859