মানিকগঞ্জে ভ্যাট ফাঁকি দেওয়া ১৮ লাখ টাকার সিগারেট জব্দ
মানিকগঞ্জে ভ্যাট অফিসের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১ লাখ ৬২ হাজার শলাকা ভ্যাট ফাঁকি দেওয়া সিগারেট জব্দ করা হয়েছে। জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। এতে প্রায় ৮ লাখ টাকার ভ্যাট জড়িত রয়েছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ ভ্যাট অফিসের সহকারী পরিচালক সাঈদ হাসান তাহেরের নেতৃত্বে সদর উপজেলার গড়পাড়া এলাকায় বাংলাদেশ হাটে শহীদের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
জব্দ করা সিগারেটের মধ্যে রয়েছে বেঙ্গল স্পেশাল ফিল্টার ব্র্যান্ডের ১ লাখ ৫৩ হাজার শলাকা এবং ফ্লাশ স্পেশাল ফিল্টার ব্র্যান্ডের ৯ হাজার শলাকা।
সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, জব্দ করা সিগারেটগুলো ধ্বংস করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188833