পেস এবং স্পিন দুই দিকেই আমরা এখন ভালো অবস্থানে আছি : শান্ত

পেস এবং স্পিন দুই দিকেই আমরা এখন ভালো অবস্থানে আছি : শান্ত

স্পোর্টস ডেস্ক : আগামীকাল বুধবার থেকে ঘরের মাঠে শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত দুই ম্যাচের এই সিরিজে বাংলাদেশ নিঃসন্দেহে ফেবারিট। অন্যদিকে উইন্ডিজের হারানোর কিছু নেই। 

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘প্রেশার, চ্যালেঞ্জ—এগুলো সবসময় থাকবে। সো এই জিনিসগুলো কীভাবে আমরা উপভোগ করছি এবং সঠিক প্রসেসে আছি কিনা, আমরা নিজেদের কাজটা ঠিকমতো করছি কিনা, প্লেয়াররা ১২০ শতাংশ দিচ্ছে কিনা... যদি এই জিনিসগুলো আমরা ঠিকভাবে করতে পারি, আমি বিশ্বাস করি যে, আমরা ভালো টেস্ট ম্যাচ খেলব, ভালো টেস্ট সিরিজ খেলব। এই কয়েকটা জিনিস ঠিকঠাক করতে পারলে অধিনায়ক হিসেবেও আমি আনন্দিত হব। প্লেয়াররা যেভাবে প্রিপারেশন নিয়েছে, কষ্ট করেছে, আমি তাতে অনেক খুশি।’

সামনেই দক্ষিণ আফ্রিকা সিরিজ। তার আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা প্রস্তুতির মঞ্চ হয়ে উঠবে কিনা- এমন প্রশ্নে নাজমুলের জবাব, ‘একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, আমরা এখনো ওইরকম অভিজ্ঞ দল হয়ে উঠিনি। টু বি ভেরি অনেস্ট, আমি যদি সত্যি কথা বলি। তাই খুব ইম্পর্টেন্ট আমাদের এই টেস্ট সিরিজটা। আমরা এই সিরিজটা কত ভালো ক্রিকেট খেলতে পারি, কীভাবে সিরিজ জিততে পারি—এটাতেই ফোকাস। নেক্সট সিরিজ যখন আসবে, তখন ওইটা নিয়ে আমরা চিন্তা করব।’

মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। হোম অব ক্রিকেটে কেমন উইকেট তৈরি হয়েছে- এ বিষয়ে নাজমুল বলেন, ‘অবশ্যই পেস এবং স্পিন দুই দিকেই আমরা এখন ভালো অবস্থানে আছি। তাই, এটা আমি এখানে বলতে চাই না। আমি বিশ্বাস করি যে ওয়েস্ট ইন্ডিজের প্রেস কনফারেন্স দেখতে পারে! আমার মনে হয় যে কন্ডিশনটা আমাদের যেটা স্যুট করবে, ওই অনুযায়ী আমরা যাব।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188793