কুড়িগ্রামে কোচ-অটোরিকশা সংঘর্ষে শিশুর মৃত্যু

কুড়িগ্রামে কোচ-অটোরিকশা সংঘর্ষে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে ঢাকাগামী বাসের ধাক্কায় মনিকা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালকসহ তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

গতকাল সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী বিদ্যা কানন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি কোচ পেছন থেকে যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চারজন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু মনিকাকে মৃত ঘোষণা করেন। আহতের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নুর শাহে নেওয়াজ জানান, হাসপাতালে তিনজন এসেছিল, এর মধ্যে এক শিশুকে মৃত অবস্থায় পেয়েছি আমরা। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188769