চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৪৩টি ভারতীয় স্মার্টফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৪৩টি ভারতীয় স্মার্টফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দু’টি অভিযান চালিয়ে ৪০ লাখ ৩৮ হাজার ৭শ’ টাকা মূল্যের ১৪৩টি ভারতীয় স্মার্টফোন, ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা, একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল জব্দ করেছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি।

বিজিবি জানায়, আজ সোমবার (২৬ অক্টোবর) গোপন খবরের ভিত্তিতে অভিযানে সকাল ১০টার দিকে মনোহরপুর বিওপির টহলদল দূর্লভপুর ইউনিয়নের বালুটুঙ্গী গ্রাম থেকে ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা ও একটি বাইসাইকেল জব্দ করে।

এর আগে আজ সোমবার (২৬ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে একই বিওপির অপর একটি টহলদল একই ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে বিভিন্ন ব্রান্ডের ১৪৩টি ভারতীয় স্মার্টফোন ও একটি মোটরসাইকেল জব্দ করে।

আজ সোমবার (২৬ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, অভিযানে জব্দকৃত মালামাল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। সীমান্ত অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188736