এমপি মোরশেদ মিলটনের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সাথে সমন্বয়হীনতার অভিযোগ

এমপি মোরশেদ মিলটনের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সাথে সমন্বয়হীনতার অভিযোগ

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তারের নিকট বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের এমপি মোরশেদ মিলটনের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ তুলেছেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

জানা গেছে, গত ২৩ অক্টোবর সন্ধ্যায় বগুড়া সার্কিট হাউসে অবস্থানরত মুখ্যসচিবের সাথে সৌজন্য সাক্ষাতে গিয়ে সমন্বয়হীনতার অভিযোগ করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। অভিযোগ করার বিষয়ে এনামুল হক শাহীন জানান, স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মুখ্যসচিবের সাথে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন।

সেখানে আলাপচারিতার এক পর্যায়ে শাজাহানপুর উপজেলায় দলের সাংগঠনিক কর্মকান্ডের বিষয় উঠে আসে। সেসময় শাজাহানপুরের নেতাকর্মীদের সাথে এমপি মোরশেদ মিলটনের সমন্বয়হীনতার কথা তুলে ধরেন এবং দলের স্বার্থে সমন্বয়হীনতা দূর করার বিষয়ে তিনি মুখ্যসচিবের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, কতিপয় বিতর্কিত ব্যক্তি এমপির সাথে নেতাকর্মীদের দূরত্ব তৈরি করতে ষড়যন্ত্র করছে।

অপরদিকে পরদিন ২৪ অক্টোবর সকালে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বগুড়া সার্কিট হাউসে অবস্থানরত প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তারের সাথে সৌজন্য সাক্ষাত করতে যান শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।

আলাপচারিতার এক পর্যায়ে শাজাহানপুর উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রমের বিষয় উঠে। সেসময় তিনি মুখ্যসচিবকে জানান, শাজাহানপুরে নেতাকর্মীদের সাথে এমপি মোরশেদ মিলটনের সমন্বয়হীনতার অভিযোগ মিথ্যা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188734