বগুড়ায় ৭৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

বগুড়ায় ৭৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ৪৫ দিনের কোলের শিশুকে নিয়ে হাঁটুর নিচে অ্যাংলেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা গতকাল রোববার বিকেলে তাদেরকে গ্রেফতার করে।

ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা.জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় মহাসড়কে ঢাকা হতে বগুড়াগামী আর কে ট্রাভেলস্ এর একটি যাত্রীবাহী কোচ (ঢাকা মেট্রো-ব-১২-১২৯৫) থামানো হয়।

এরপর বাসের ঋ-১. ঋ-২ সিটে বসা ওই স্বামী-স্ত্রীর দেহ তল্লাশি করে ওই পরিমাণ ইয়াবা উদ্ধার করে তাদেরকে গ্রেফতার করা হয়। ইয়াবাগুলো আসামি শারমিনের ডান পায়ের হাঁটুর নিচে অ্যাংলেটে লুকানো ছিল।

গ্রেফতারকৃতরা হলো ফরিদপুরের আরফাডাঙ্গা উপজেলার দোগাছি এলাকার মোছা: শাারমিন খানম (২৫) ও তার স্বামী সোহাগ মৃধা (৩১)। তবে তারা বর্তমানে ঢাকায় মিরপুরের আহম্মেদপুরের মধ্যপাইকারপা গ্রামে বসবাস করেন। ধৃত আসামিদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: সামসুল আলম বাদি হয়ে মামলা দায়ের করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188730