বগুড়ায় এনসিএল চারদিনের ম্যাচ নিশ্চিত ড্রয়ের পথে চট্টগ্রাম

বগুড়ায় এনসিএল চারদিনের ম্যাচ নিশ্চিত ড্রয়ের পথে চট্টগ্রাম

স্পোর্টস রিপোর্টার : ময়মনসিংহের মাহফিজুল ইসলাম রবিনের ডাবল সেঞ্চুরির পর চট্টগ্রামের পাঁচ হাফ সেঞ্চুিরর সুবাদে নিশ্চিত ড্রয়ের পথে এগিয়ে যাচ্ছে চার দিনের ম্যাচটি। ৩য় দিন শেষে প্রথম ইনংসে ৬ উইকেটে ৪২৪ রান করেছে চট্টগ্রাম বিভাগ। এর আগে ৭ উইকেটে ৪৬৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ বিভাগ। বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে।

আগের দিনের ২ উইকেটে ১৩৪ রান নিয়ে আজ সোমবার (২৬ অক্টোবর) ৩য় দিনে ব্যাট করতে নামে চট্টগ্রাম। দুই অপরাজিত ব্যাটসম্যান তাসামুল ও শাহাদত হোসেন দিপুর জোড়া হাফ সেঞ্চুরিতে দিনের শুরুটা ভালোই হয়। ব্যক্তিগত ৬৩ রানে তাসামুল আউট হওয়ার পর দিপু সাব্বির হোসেন দলকে টেনে নিতে থাকেন। দিপু সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতে সাজঘরে ফিরলেও সাব্বির হাফ সেঞ্চুরি তুলে নেন।

এরপর ইরফান শুক্কুরও ফিফটি আদায় করে নেন। ৩য় দিন শেষে চট্টগ্রামের সংগ্রহ ৬ উইকেটে ৪২৪ রান। শাহ পরান ২৫ এবং হাসান মুরাদ অপরাজিত আছেন ১ রানে ওপেনার মাহমুদুল হাসান জয় ৭৬ এবং সাদিকুর রহমানের ব্যাট থেকে আসে ৪২ রান। ময়মনসিংহের রাকিবুল ৩টি, সুভাগতহোম ২টি এবং ইয়াসির আরাফাত একটি উইকেট লাভ করেন।

এর আগে মাহফিজুল ইসলাম রবিনের ডাবল সেঞ্চুিরতে ৪৬৫ রানে ১ম ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ। রবিন ২১৭, মুনীম শাহরিয়ার ৫৬, সুভাগতহোম ৭১ রান করেন। চট্টগ্রামের হাসান মুরাদ ও মাহমুদুল হাসান জয় ৩টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর :
ময়মনসিংহ : ১ম ইনিংস, ৪৬৫/৭ডি. (মাহফিজুল ২১৭, মুনীম শাহরিয়ার ৫৬, সুভাগতহোম ৭১, হাসান মুরাদ ৩/১৫৪, জয় ৩/৫৮)
চট্টগ্রাম : ১ম ইনিংস : (জয় ৭৬, দিপু ৯৫, তাসামুল ৬৩, সাব্বির ৫৪, ইরফান ৫৩, সাদিকুর ৪২)।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188727