গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে আব্দুল্লা আল আরাফ ও মিফতাহুল জান্নাত নামে চাচাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
দুই বছর বয়সী এই দুই শিশু একইদিনে জন্মগ্রহণ করেছিল বলে জানা যায়। নিহত শিশু আরাফ ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং মিফতাহুল আশরাফুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পরিবারের অলক্ষ্যে খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে যায় তারা।
পরে অনেক খোঁজাখুঁজির পর ডোবার পানি থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188713