বগুড়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারির জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : বগুড়ায় পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃত জয়পুরহাটের পাঁচবিবির দুই মাদককারবারি হাজতি আসামির জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে।
তারা হলো-পাঁচবিবি উপজেলার পুটারগোলা পশ্চিম বীরনগরের মৃত সাহেব আলীর ছেলে মনির হোসেন (৩৫) ও ধরঞ্জী (পূর্ব ধরঞ্জী) গ্রামের আব্দুর রহমানের ছেলে হাসান (৪১)। আজ সোমবার (২৬ অক্টোবর) বগুড়ার দায়রা জজ মো. মনিরুজ্জামান ওই আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, বগুড়া ডিবি পুলিশের এসআই শামীম আহমেদ ডিউটি করাকালে গত ২১ সেপ্টেম্বর দুপুর সোয়া ১টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী বগুড়া-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ঢাকা থেকে জয়পুরহাটগামী হাইসগাড়ী (ঢাকা মেট্রো-চ ১৫-৮৭৭৯) থামিয়ে ওই দুই আসামিকে গ্রেফতার করে তাদের হেফাজতে থাকা পাঁচ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ জব্দ করে।
গ্রেফতাকৃত আসামিদের শাজাহানপুর থানায় সোপর্দ করে এ ব্যাপারে এসআই শামীম আহমেদ বাদি হয়ে শাজাহানপুর থানায় এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন, বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. এএনএম বজলুর রশিদ শাহিদ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188712