ফরিদপুরে বাস পোড়ানোর মামলায় যুবলীগ নেতা মজনু গ্রেপ্তার

ফরিদপুরে বাস পোড়ানোর মামলায় যুবলীগ নেতা মজনু গ্রেপ্তার

ফরিদপুরে যাত্রীবাহী বাস পোড়ানোর মামলায় জেলা যুবলীগ নেতা ও ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনুকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ। সেখান থেকেই মজনুকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, শহিদুল ইসলাম মজনু দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বাস পোড়ানো, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে।

ওসি আরও জানান, সর্বশেষ যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188692