পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ও সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ও সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে আল-আমিন(৩০) নামের এক শ্রমিকের মৃত্যু ও সড়ক দুর্ঘটনায় আতিকুর রহমান(৪০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। জানা যায়, মুরগি চুরি ঠেকাতে পোল্ট্রি খামারের চারপাশে বিদ্যুতের তার বিছিয়ে রাখায় সেই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ আল-আমিনের মৃত্যু হয়।

আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন উপজেলার মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া গ্রামের আরোপ সরদারের ছেলে এবং ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খাদেম।

অপরদিকে, আজ সোমবার (২৬ অক্টোবর) পাকশী ইউনিয়নের রূপপুর পাকার মোড়ে ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। নিহত আতিকুর রহমান উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের চক আল্লাদি গ্রামের আলহাজ মোবারক হোসেনের ছেলে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশাদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পৃথক দুর্ঘটনায়  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188688