৩৯৩ জনকে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, এসএসসি পাসেই আবেদন
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ২২টি পদে ৩৯৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ৮ নভেম্বর সকাল ১০টায়, ৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। অষ্টম শ্রেণি ও এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
এক নজরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ৮ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা
- আবেদনের শেষ তারিখ: ৮ ডিসেম্বর ২০২৬ তারিখ রাত ১২ পর্যন্ত
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- চাকরির ধরন: অস্থায়ী
- প্রার্থীর ধরন: নারী - পুরুষ
- কর্মস্থল: চট্টগ্রাম
- বয়স: ৮ ডিসেম্বর ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। তবে ৬নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর এবং ৮ নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের অনলাইনে আবেদনের প্রিন্ট কপি অবশ্যই সংরক্ষণ করতে হবে।
আবেদন ফি: অনলাইনের মাধ্যমে ১-৩ নং পদের জন্য ২০০ টাকা, ৪-৬ নং পদের জন্য ১৫০ টাকা, ৭-১৭ নং পদের জন্য ১০০ টাকা এবং ১৮-২২ নং পদের জন্য ৫০ টাকা জমা দিতে হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188683