সৌদির তেল শোধনাগার ও বিমানবন্দরে হুথিদের হামলা
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের ইরানপন্থি হুথি গোষ্ঠী সোমবার (২৬ অক্টোবর) জানিয়েছে, তারা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট অপরিশোধিত তেল পাম্পিং স্টেশন ও রিয়াদ বিমানবন্দরে হামলা চালিয়েছে। তবে সৌদি আরব তাৎক্ষণিকভাবে এ দাবি নিশ্চিত করেনি। খবর : রয়টার্স
এর আগে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রাজধানী সানায় তারা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। এর একটি ব্যবহার করে রিয়াদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যা প্রতিহত করা হয়েছে বলে জোট জানিয়েছে।
হুথিরা সৌদি বিমানবন্দর, বন্দর ও তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে। এতে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব বৃহত্তর যুদ্ধের মুখে পড়ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188638