রংপুরের বদরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৬ 

রংপুরের বদরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৬ 

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৬ জনকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর মিয়াপাড়া এলাকার জিল্লুর রহমান(৩২), হৃদয় ইসলাম(২৮), রফিকুল ইসলাম(৩৮), সাহাবুল ইসলাম(৪০) ও মিজানুর রহমান (৪৫), লোহানীপাড়া ইউনিয়নের মাধাইখামার এলাকার শওকত আলী (৫৫)।

তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে, যা অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188612